চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (২৪) চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, আইদি পরিবহনের একটি বাস চাঁদপুর থেকে কচুয়ার জগতপুর যাচ্ছিলো। এসময় পথিমধ্যে বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসা তৌহিদুল ইসলাকে এটি চাপা দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, সদ্য বিবাহিত তৌহিদুল ইসলাম। সকালে তার স্ত্রীকে বাইকযোগে হাজীগঞ্জে নামিয়ে দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদহ হস্তান্তর করা হবে।
শেখ হাসিনার সঙ্গে কথা বলা আওয়ামী লীগ নেতা আটক