শেখ হাসিনার সঙ্গে কথা বলা আওয়ামী লীগ নেতা আটক

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরের মোবাইল ফোনে আলাপের ভিডিও ভাইরাল হবার পর ঢাকা থেকে একদল পুলিশ বরগুনায় গিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে আটক করেছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্ট পালন করা নিয়ে ওই ভিডিওর কথোপকথনে নাশকতার পরিকল্পনা সন্দেহে তাকে আটক করা হয়েছে।আটক জাহাঙ্গীর কবির বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান।  

বুধবার সকাল ছয়টার দিকে বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকায় নিজ বাড়ি  থেকে তাকে আটক করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে শেখ  হাসিনার সঙ্গে জাহাঙ্গীরের ফোনে আলাপ হয়। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’ 

এ সময় জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমি ঘাবড়াবো কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।’

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা দাবি করেন,  শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জন্যই জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়েছে। নেতাকর্মীরা এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, ঢাকা থেকে পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে আটক করতে বরগুনায় আসেন। আমরা তাদের সহযোগিতা করেছি। ১৫ আগস্ট পালন নিয়ে ওই কথোপকথনে নাশকতার আশঙ্কা  সন্দেহে তাকে আটক করা হয়েছে।

একাত্তর/এসি
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর