পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হবে উত্তর কোরিয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম

করোনাকালে প্রায় পাঁচ বছর সীমান্ত বন্ধ থাকার পর আসছে ডিসেম্বরে উত্তর কোরিয়ার একটি শহর আবার উন্মুক্ত হবে বিদেশী পর্যটকদের জন্য। পর্যটকদের উত্তরের পাহাড়ি শহর সামজিয়ন দেখার অনুমতি দেওয়া হবে বলে চীনভিত্তিক দুইটি ট্যুর অপারেটর ঘোষণা করেছে।

বেইজিংভিত্তিক কোরিও ট্যুরস তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা পেয়েছি যে ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সামজিয়নে এবং সম্ভবত দেশের বাকি অংশগুলোতেও আবার পর্যটন চালু হবে।’ খবর বিবিসি’র।

এই ঘোষণার জন্য চার বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করার কথা বলেছে প্রতিষ্ঠানটি। আবারও উত্তর কোরিয়ার পর্যটন খোলায় জন্য খুব আনন্দিত তারা। স্থানীয় কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ভ্রমণপথ ও সময় সম্পর্কে নিশ্চিত করবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

আরেক ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরসও ঘোষণা করেছে যে পর্যটকরা এই শীত থেকে সামজিয়নে যেতে পারবেন।

সামনের ডিসেম্বরে উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সামজিয়ন এবং সম্ভবত পুরো দেশেই পর্যটকদের যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন অনেক ট্যুর অপারেটররা।

উত্তর কোরিয়া ২০২০ সালের গোড়ার দিকে মহামারীর শুরুতে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল। গত বছরের মাঝামাঝি সময়ে করোনা মহামারিকালে আরোপিত নানা বিধিনিষেধ কমাতে শুরু করে।

সীমান্ত বন্ধের ফলে দেশটিতে প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানিও বন্ধ হয়ে যায়। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খাদ্য ঘাটতি আরও মারাত্মক হয়।

উত্তর কোরিয়া ও চীনের সীমান্তের কাছাকাছি একটি শহর সামজিয়ন। ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধাসহ একটি পাহাড়ি মডেল শহর নির্মাণ করছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। .

গণমাধ্যমের তথ্য অনুসারে, গতবছর থেকে উত্তর কোরিয়ায় আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছিল। রাশিয়ান ছোট একটি পর্যটক দল ফেব্রুয়ারিতে দেশটিতে ব্যক্তিগত সফরের জন্যও এসেছিল। এরপর জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ বিদেশি কর্মকর্তারাও দেশটিতে সফর করেছেন।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর