মস্কো যাচ্ছে চিত্রা পাড়ের গল্প ‘লতিকা’

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:১৮ এএম

লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবের পর এবার রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’।

সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেছেন, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে তার সিনেমা।

স্বপন বলেন, আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হয়ে এই উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ‘লতিকা’ চলচ্চিত্রটি দেখানো হবে আট সেপ্টেম্বর সন্ধ্যায়।

গত জুলাইয়ে লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে প্রশংসিত হয় এ প্রামাণ্য চলচ্চিত্র। এবার মস্কোর ডাক পাওয়ায় উচ্ছ্বসিত স্বপন বলেন, এই চলচ্চিত্র উৎসবে ১৫টির বেশি দেশের চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। আমার সিনেমাও জায়গা পেয়েছে, আমি খুব আনন্দিত।

এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে। নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে মালো সম্প্রদায়ের সংগ্রামী নারী লতিকা ও তার পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রের গল্প।

লতিকার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে এসেছে সিনেমায়।

বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতা করবে।

অন্যদিকে, লতিকা এ বছর সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫তম ভিশনস দ্যু রিয়্যাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিসিয়াল জায়গা করে নেয়। 

একাত্তর/এসি
কবি নির্মলেন্দু গুণের ঐতিহাসিক কবিতা “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো” অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। 
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে ঠাঁই করে নিয়েছে তরুণ নির্মাতা যুবরাজ শামীমের 'আদিম'। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের পঞ্চম দিন প্রদর্শিত হবে গণ অর্থায়নে তৈরি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর