সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলো “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো”

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম

কবি নির্মলেন্দু গুণের ঐতিহাসিক কবিতা “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো” অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। 
সম্প্রতি অনুষ্ঠিত একটি সভায় এই প্রামাণ্যচিত্রটিকে সর্বসাধারণের মাঝে প্রদর্শনের অনুমতি দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। 

লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। এর প্রযোজক নিউইয়র্কের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডা. প্রতাপ দাস। নির্মাণের পর গত ৪ মার্চ নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে সেন্সরবোর্ডের ছাড়পত্র পাওয়ায় এবার দেশে-বিদেশে আরও প্রদর্শনী ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পণার কথা জানিয়েছেন এর নির্মাতা শামীম আল আমিন। 

বঙ্গবন্ধুর দেয়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। শামীম আল আমিন বলেন, “কাজটি ইতিহাসের মহামূল্যবান একটি অধ্যায়কে ধারণ করতে পেরেছে বলে আমাদের বিশ্বাস।” 

এদিকে সেন্সরবোর্ডের সনদ পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রামাণ্যচিত্রটির প্রযোজক প্রতাপ দাস। তিনি বলেন, “দেশে বিদেশে বেড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম। তারা যেনো সঠিক ইতিহাস জানতে পারে, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে প্রবাসে থাকা শিশু কিশোররা যেনো বুঝতে পারে, তার জন্য ইংরেজি সাবটাইটেল ব্যবহার করেছি আমরা।”

এরই মধ্যে বিরাট সংখ্যক মানুষের ভালোবাসা অর্জন করেছে প্রামাণ্যচিত্রটি। নির্মলেন্দু গুণের অসাধারণ কবিতাটির সঙ্গে স্ক্রিপ্ট লেখা ও  অন্যান্য পরিকল্পণা করেন শামীম আল আমিন। সহকারি পরিচালক হিসেবে কাজটির সার্বিক সমন্বয় করেছেন একাত্তর টেলিভিশনের চীফ রিপোর্টার পারভেজ নাদির রেজা। মোমিনুল ইসলাম মোমিনের সিনেমাটোগ্রাফি প্রামাণ্যচিত্রটিকে দূর্দান্ত করে তুলেছে। সম্পাদনায় সঞ্জীব মিলন চমৎকার দক্ষতা দেখিয়েছেন। এতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের করা সুর ও কণ্ঠ হৃদয়স্পর্ষি। আর পোস্টার, টাইপোগ্রাফিসহ অন্যান্য কাজে শিল্পী মামুন হোসাইনের হাতের ছোঁয়া অনন্য করে তুলেছে কাজটিকে। 

তবে প্রামাণ্যচিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর। তার জাদুকরি কণ্ঠের আবৃত্তি কোন কিছুর সঙ্গেই তুলনীয় নয়। খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। সাক্ষাৎকার দিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব ও কবি নির্মলেন্দু গুণ। ডায়স্পোরা ও ফ্রেন্ডস অব ফ্রিডম নামের দুটি সংগঠনের ব্যানারে নির্মিত হয়েছে ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো”।

এআর
লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবের পর এবার রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর