টাঙ্গাইলে রাজ্জাক-ছোট মনিরসহ ছয় সাবেক এমপির নামে হত্যা মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:৩১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ নিহতের ঘটনায় সাবেকমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং সাবেক এমপি ছোট মনিরসহ ৫৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

আসামিদের মধ্যে রাজ্জাক-টিটুসহ টাঙ্গাইলের ছয়জন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকিরা হলেন- সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন, খান আহমেদ শুভ, অনুপম শাজাহান জয় রয়েছেন। 

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়রসহ মোট ৫৬ জনকে নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে।

রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে একটি বিজয় মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার কাছে গেলে পুলিশ গুলি চালায়।

তখন মাথায় একটি বুলেটবিদ্ধ হয়ে স্কুলছাত্র মারুফ মাটিতে লুটিয়ে পড়েন। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

আরবি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর