টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৫৬ এএম

ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের জয় পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের লড়াইয়ে ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণে ধরাশায়ী হয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদী হাসানের প্রথম বলে আউট হয়ে যান অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে ফিরে যান জশ ফিলিপে। স্টাম্পিং হওয়ার আগে ৫ বলে ১ ছক্কায় করেন ৯ রান করেন জশ।

সফরকারীদের স্কোর তখন ২ ওভারে ২ উইকেটে ১১ রান। ধাক্কা সামলে উঠার আগেই মোয়েসেস হেনরিকসকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন সাকিব। হেনরিকসের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল- ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। 

হেনরিকসের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন নাসুম আহমেদ। আর দুটি করে উইকেট নেন দুই পেসার- মোস্তাফিজ ও শরীফুল। 

ম্যাচের ১৯তম ওভারে শরীফুলের জোড়া আঘাতের পর অজিদের প্রয়োজন ছিল ৬ বলে ২৮ রান। কিন্তু শেষ ওভারে মোস্তাফিজ মাত্র ৪ রান দিলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১০৮ রানেই।  ইনিংসের শেষ বলে স্টার্ককে বোল্ড করেন মোস্তাফিজ। ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: বাংলাদেশের স্পিন আক্রমণে বিপাকে অস্ট্রেলিয়া

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে অজি বোলিং লাইনের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই ওপেনার সৌম্য সরকার করেন ৯ বলে ২ ও ২৯ বলে ৩০ রান করে অপ্রত্যাশিতভাবে আউট হন নাঈম শেখে।

নুরুল হাসান সোহানও ৪ বলে মাত্র ৩ রানে ফিরে যান। সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান, তার সংগ্রহ ৩৩ বলে ৩৬। অন্যদিকে আফিফ হোসেনের ১৬ বলে ২৩ ও শামীম হোসেনের ৩ বলে ৪ রানের উপর ভর করে ১৩১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।   

একাত্তর/আরবিএস  

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর