পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহবান ইউক্রেনের

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম

আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্র মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরের আগে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহবান জানিয়েছে ইউক্রেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন।

আইসিসির একজন মুখপাত্র বলেন, মঙ্গোলিয়ার ওপর আইসিসির নিয়মকানুন মেনে চলার "দায়বদ্ধতা" রয়েছে, তবে এর মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করতেই হবে। 

এদিকে ক্রেমলিন জানিয়েছে, এই সফর নিয়ে তাদের "কোনো উদ্বেগ" নেই। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের বলেছেন, মঙ্গোলিয়া আমাদের অংশীদার। তাদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। 

এর জেরে ২০২৩ সালে যুদ্ধাপরাধের অভিযোগ এনে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। 

সংস্থাটির অভিযোগ, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী। 

পুতিন ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 

জাতিসংঘের সহযোগিতায় তৈরি করা একটি তদন্তে প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে বিস্তৃত মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে জোরপূর্বক শিশুদের দেশান্তরিত করা। 

তবে পুতিন এবং বেলোভারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও, কাউকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নেই আইসিসির।  

আরবিএস
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি জনবহুল সমুদ্রসৈকতে ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কৃষ্ণসাগরের তীরবর্তী ‘আর্খিপো-ওসিপোভকা’ গ্রামের কাছে ঘটে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর