ব্রাজিলে নিষিদ্ধ এক্স

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

বেঁধে দেওয়া সময়ের মধ্যে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) নিষিদ্ধ করলো ব্রাজিল।

বিবিসি জানিয়েছে, শুক্রবার ইলন মাস্কের এক্সকে অবিলম্বে ও সম্পূর্ণভাবে স্থগিতের আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দ্য মোয়ারেস। তিনি বলেন, যতদিন না আদালতের সমস্ত আদেশ মেনে চলে ও বিদ্যমান জরিমানা প্রদান করে, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, সুপ্রিম কোর্টের বিচারপতি মোয়ারেস তাদের ওই প্রতিনিধিকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।

চলতি বছরের এপ্রিলে অ্যালেক্সআন্দ্রে দ্য মোয়ারেস ভুয়া তথ্য ছড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তখন থেকেই ব্রাজিলে এক্স নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক বলেন, বিচারপতি একজন ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর’ মতো ব্যবহার করছেন।

এক্সে পোস্ট করে মাস্ক লেখেন, মোরায়েস হলেন ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী। বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।

এর আগে বিচারপতি মোরেস নতুন বৈধ প্রতিনিধি নিয়োগে এক্স কে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এ সময় শুরু হয়। কিন্তু সময়সীমা পার হলে গেলেও এ নির্দেশনা মানেননি ইলন মাস্ক।

বিচারপতি মোরেস অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলোকে তাদের অ্যাপ্লিকেশন স্টোর থেকে এক্সকে সরাতে এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সিস্টেমে এর ব্যবহার বন্ধ করতে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

এছাড়া ভিপিএনের মাধ্যমে যদি কোন ব্যক্তি বা ব্যবসায়ী এক্স ব্যবহারের চেষ্টা করেন তাহলে প্রায় ৯ হাজার মার্কিন ডলারের জরিমানার মুখোমুখি হতে হবে।

এর আগে এক্সের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাস্ক। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গেও বাগযুদ্ধে জড়ান তিনি।

কেএসএইচ
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর