ঢাকায় বৃষ্টি, পানি জমেছে অনেক সড়কে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

রাজধানী ঢাকায় সকাল থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। কোথাও থেমে থেমে, কোথাও বা এক নাগাড়ে বৃষ্টি চলছে। ফলে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যেতে দেখা গেছে।

এছাড়া মঙ্গলবার সকাল থেকে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন, তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। যেসব এলাকায় পানি জমেছে ওই এলাকাগুলোতে হেঁটে যেতে যেমন সমস্যা হচ্ছে, যানগুলোকে আটকে থাকতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, রাজধানীতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজার, নূরজাহান রোড, শেওড়াপাড়া, মালিবাগ, বারিধারা, গুলশান, বনানী, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। যা সময়ের সাথে ধীরে ধীরে কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

বন্যার পানি নামতে শুরু করলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে উপদ্রুত এলাকায়।

তবে, এ বৃষ্টি নতুন করে বন্যা উপদ্রুত এলাকায় খুব বেশি প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ কমে আসবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর