বন্যা কবলিতদের পুনর্বাসনের আওতায় আনা হবে: ত্রাণ উপদেষ্টা

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৪৭ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, বিপর্যয় কাটিয়ে ওঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

বাসসের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফারুক-ই আজম আরও জানান, তিনি সরেজমিনে দুর্গত এলাকা ঘুরে বন্যা পরিস্থিতি দেখেছেন। পানি কমতে শুরু করেছে।

তিনি বলেন, আশা করছি দ্রুতই মানুষ বাড়িঘরে ফিরে যেতে পারবে। আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠবো। এরপর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। সেটাও যেনো সুন্দরভাবে হয়, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিয়েছি।

ত্রাণ উপদেষ্টা জানান, ত্রাণ কার্যক্রমের সাথে জড়িতদের সঙ্গে তিনি কথা বলেছেন। এখানে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানতে পেরে তিনি সন্তুষ্ট।

একাত্তর/আরএ
পুনর্বাসনের কর্মসূচি থাকলেও জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
নতুন করে মৃত্যু হয়েছে চার জনের। ফলে মঙ্গলবার পর্যন্ত ৭১ জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানিয়েছেন, দেশের চলমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। ইতোমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর