আমিরাতে সেই ৫৭ বাংলাদেশির দণ্ড মওকুফ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশি শ্রমিকের সাজা মওকুফ করেছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

কূটনৈতিক প্রচেষ্টার পর দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করেছে বলে মঙ্গলবার বাংলদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ৫৭ বাংলাদেশির সাজা মওকুফের বিষয়টি জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে। সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা থামেনি। 

সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও সভা-সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ। মিছিল, মিটিং বা প্রতিবাদ সমাবেশের চেষ্টা করা বা উসকানি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। 

সতর্ক করার পরও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। 

এরপর বিচারে বিক্ষোভে জড়ো হওয়া ও দাঙ্গায় উসকানির দায়ে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড খাটার পর সবাইকে দেশে ফেরত পাঠানোরও আদেশ দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত।

আরবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পত্রে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ব্যক্ত করেন।
ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর