কী কী নিয়ে কাজ করবে ঠিক করলো শ্বেতপত্র কমিটি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

শেখ হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়েছে তা নির্ণয় করতে কাজ শুরু করেছে শ্বেতপত্র কমিটি। আগামী দুই মাসের মধ্যে ধারাবাহিকভাবে অর্থনীতির বিভিন্ন বিষয়ে জানাবে এই কমিটি।

মঙ্গলবার এই কমিটির দ্বিতীয় বৈঠকে তারা কী কী নিয়ে কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের এই তথ্য জানান।

গত বৃহস্পতিবার প্রথম সভায় শ্বেতপত্রের মূল উদ্দেশ্য ও কাজের পরিধি নিয়ে আলোচনা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুনির্দিষ্টভাবে কী কী বিষয়ের ওপর আমরা মনোযোগ দেবো সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি। সেই বিষয়গুলোকে কে কীভাবে লিখবেন সেই দায়িত্ব বণ্টন করেছি। একই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি এটা লেখার ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করা হবে।

তিনি বলেন, আমরা যেসব উৎস থেকে তথ্য পাবো সেসব অনেক সমালোচকের দৃষ্টিতে দেখবো। এগুলোর সঠিকতা যাচাই করবো এবং আন্তর্জাতিক বিভিন্ন মানের সঙ্গে তুলনা করে দেখবো। একইসঙ্গে যেসব গবেষণা এই এলাকাগুলোয় (দেশে) আছে, সেগুলো আমরা পর্যালোচনা করবো।

শুধু দেশে নয়, বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশিষ্টজনের সঙ্গেও আলোচনা হবে জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা আলোচনায় যাবো। সেই আলোচনা শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে। দেশের বাহিরেও আমরা আলোচনা করবো। যেসব নাগরিকরা বিদেশে, ঢাকার বাইরে আছেন এবং ঢাকার ভেতরে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন  তাদের মতামত নেবো।

দেবপ্রিয় বলেন, বিদেশের সঙ্গে আলোচনা করা তুলনামূলকভাবে সহজ। আগামী পরশুদিনই আমরা আলোচনা করছি সন্ধ্যাবেলায়। বাংলাদেশে সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এগুলোর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা আছেন তাদের সঙ্গে আমরা এই আলোচনাটা করবো।

আগামী দুই মাসের ভেতরে কীভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য।

কমিটির কাজের বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাধারণ অর্থনীতি, সামষ্টিক অর্থনীতির বিষয় যেমন আছে, এটার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি এরকম খাতওয়ারি বিভিন্ন আলোচনা করা হবে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে। সেটা হলো ব্যাংকিং খাত, কর আহরণের ব্যাপার আছে। একইভাবে পাচার অর্থ নিয়ে আলোচনা আছে। মেগা প্রকল্প আলোচনা আছে। দারিদ্র্য বিমোচন, আমাদের বৈষম্য এসব নিয়েও আলোচনা হবে।

বৈদেশিক ঋণের যে চুক্তি হয়েছিলো সেই বিষয় শ্বেতপত্র কমিটি দেখবে কি না জানতে চাইলে এই কমিটির প্রধান বলেন, বিভিন্ন চুক্তির বিষয় যদি আমাদের সামনে আসে তাহলে নিঃসন্দেহে এগুলো আমরা দেখবো। এটা বিশেষ করে জ্বালানি খাতের জন্য চিন্তা করা হয়েছে।

কেএসএইচ
চট্টগ্রাম, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনায় তড়িঘড়ি করে চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
পূর্বে দুর্নীতির একটা বড় অংশ দেশেই বিনিয়োগ হয়েছে উল্লেখ করে বিগত ১৫ বছরে ১০০ টাকা দুর্নীতি হলে, ৬০ টাকাই দেশ থেকে পাচার হয়ে গেছে বলে জানিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
জ্বালানিসহ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব ধরনের চুক্তির কাগজপত্র দেখতে চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এই শ্বেতপত্র প্রস্তুতের জন্য অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করার প্রস্তাব করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর