উদ্ধার হয়নি লুটের দুই হাজার অস্ত্র, যৌথ অভিযান চলছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

থানা, পুলিশ ফাঁড়ি, কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে লুট করে নেওয়া অস্ত্র ও গুলি জমা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানোর পরও তিন লাখেরও বেশি গুলি এবং দুই হাজার অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি।

এরি মধ্যে অরাজকতা ও বেআইনি কর্মকাণ্ড দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং অস্ত্র-গুলি উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু করেছে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

ছাত্র-জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, কারাগার, পুলিশ ফাঁড়িসহ নানা স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র ও গুলি লুট করা হয়। 

এরপর ১২ আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার অস্ত্র ও গুলি জমা দেওয়ার আহ্বান জানায়। আর এসব জমা দিতে মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পুলিশের পাঁচ হাজার ৮২৯টি অস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার ৭৪২ রাউন্ড গুলি লুট হয়েছে। এছাড়া ৩১ হাজার ৪৪ রাউন্ড টিয়ার গ্যাসের শেল, চার হাজার ৬৯২ রাউন্ড সাউন্ড গ্রেনেড লুট হয়েছে। 

লুট হওয়া অস্ত্রের মধ্যে মঙ্গলবার পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার ৭৬৩টি। এ ছাড়া টিয়ার শেল ২২ হাজার ২০১টি এবং দুই হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

এখনও উদ্ধার হয়নি দুই হাজার ৬৬টি আগ্নেয়াস্ত্র। গুলি উদ্ধার হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড। বেহাত রয়েছে বাকি তিন লাখ ২০ হাজার ৬৬০ রাউন্ড গুলি।

লুট হওয়া অস্ত্রের মধ্যে রাইফেল (চীনা), এসএমজি, পিস্তল, শটগান, টিয়ারগ্যাস লঞ্চার এবং সিগন্যাল পিস্তল রয়েছে। 

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক মো. রেজাউল করিম বলেছেন, যৌথ অভিযানের সময় আমরা লুট হওয়া অস্ত্রসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করবো। 

আরবি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘বরাদ্দের শতভাগ লুট’ শীর্ষক প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন, ঢাকার সাবেক জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম।
নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই।
নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর