সাবেক আইজিপি শহীদুল ও মামুন রিমান্ডে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে সাত দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আলাদা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক শীর্ষ এই দুই পুলিশ কর্মকর্তাকে বুধবার সকাল সাতটায় আদালতে তুলে জিজ্ঞাসাবাদের রিমান্ডে নেওয়া আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো আখতারুজ্জামান শহীদুলকে সাতদিন ও মামুনকে আটদিনের রিমান্ডে পাঠান। 

চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায়। গত ১৩ আগস্ট আদালতে হওয়া এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। 

এদিকে গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে শহীদুল হককে। 

এর আগে মঙ্গলবার রাতে পুলিশের সাবেক দুই আইজিকে গ্রেপ্তার করার বিষয় নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, শহীদুল হককে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। 

শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজি হন। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ওই পদে ছিলেন। অবসরে যাওয়ার পর শহীদুল হক দ্বাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে শেখ হাসিনার সরকার পতনের দিন পর্যন্ত আইজিপি ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে পুলিশ বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে।

সবশেষ ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান মামুন। গত ৬ আগস্ট আইজিপি থেকে তাকে অবসরে পাঠানো হয়।

আরবি
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর