‘বরাদ্দের শতভাগ লুট’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

গত বছরের ২১ ডিসেম্বর একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘বরাদ্দের শতভাগ লুট’ শীর্ষক প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন, ঢাকার সাবেক জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি বিভ্রান্তিকর ও বাস্তবতা বিবর্জিত।

প্রতিবাদের চিঠিতে রেজাউল করিম বলেন, প্রতিবেদনে ক্রীড়া সামগ্রী গ্রহণের বিষয়ে অফিস সহায়ক মালেকা বেগমের নাম উল্লেখ করা হলেও তিনি দায়িত্বের অংশ হিসেবে অফিসের খেলাধুলা কার্যক্রমের জন্য সামগ্রী হস্তান্তর করেছেন; ব্যক্তিগতভাবে কোনো সামগ্রী গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, সাঁতার প্রতিযোগিতা সংক্রান্ত তথ্যও অসত্য। প্রতিযোগিতাটি ধামরাই পৌরসভার পুকুরে অনুষ্ঠিত হয় এবং তৎকালীন ইউএনও আব্দুল্লাহ আল মামুন পুরস্কার বিতরণ করেন, যা ২০২৪ সালের ১ জুন তারিখে দৈনিক ভোরের ডাকে প্রকাশিত হয়েছে।

প্রতিবাদের চিঠিতে, প্রচারিত প্রতিবেদনটি প্রত্যাহার বা সংশোধন করে সঠিক তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো রেজাউল করিম। 

প্রতিবেদকের উত্তর: একাত্তর টিভিতে ‘বরাদ্দের শতভাগ লুট’ শীর্ষক দুই পর্বের প্রতিবেদনে উপস্থাপিত তথ্যের বিপরীতে প্রতিবেদকের কাছে তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের বিস্তারিত রেকর্ড আছে। এছাড়া, প্রতিবেদনটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং শিক্ষাখাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এআরএস
মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘রণাঙ্গনের স্মৃতি’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২০২৪ সালের ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিক আহমেদ।
সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের  নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 
একাত্তর টেলিভিশন তথ্যে পুলিশের সহায়তায় বসুন্ধরার একটি বাসা থেকে উদ্ধার করা হয় নির্যাতনের শিকার শিশু কল্পনাকে। এই শিশুর দায়িত্ব নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
থানা, পুলিশ ফাঁড়ি, কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে লুট করে নেওয়া অস্ত্র ও গুলি জমা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানোর পরও তিন লাখেরও বেশি গুলি এবং প্রায় দুই হাজার অস্ত্র...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর