পরীমণির বাসায় অভিযান পরিচালনা করছে র‍্যাব

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৬:৫৮ পিএম

পরীমণির বাসায় অভিযান চালাচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরিমণির বনানীর এ অভিযান শুরু হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

অভিযানের পূর্বমুহূর্তে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে পরীমণি অভিযোগ করেন, তার বাসায় সাদা পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। এসময় তিনি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে বলছে আমারা পুলিশ দরজা খুলুন। আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলব না। কোন পুলিশ এভাবে অভিযান চালায় না। বাসায় আমার বয়স্ক নানা আছেন।

তিনি আরও বলেন, আমি খুব ভয় পাচ্ছি। সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। অনেক সময় ধরেই আপনার লাইভটি দেখছেন। যতক্ষণ পর্যন্ত কেউ না আসবেন আমি লাইভটি চালাবো।

এসময় লাইভে থাকা অবস্থায় তাকে বিভিন্ন থানায় ফোন করতে দেখা যায়। শেষ পর্যন্ত তিনি লাইভে থাকা অবস্থায় র‍্যাবকে ঘরে প্রবেশ করতে দেন। 

র‍্যাবের তথ্য অনুযায়ী অভিযান এখনও চলছে। 



একাত্তর/এআর

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর