সংখ্যালঘুদের নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মশালমিছিল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীতে মশালমিছিল করেছে সনাতন অধিকার মঞ্চ। মশাল মিছিল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, দাবি মানা না হলে আগামী পাঁচ অক্টোবর লংমার্চ করে ঢাকা অবরোধ করা হবে। 

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মশালমিছিল করেন সনাতন অধিকার মঞ্চের নেতা-কর্মীরা। 

মশালমিছিলের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সনাতন অধিকার মঞ্চ। সেখানে সমাবেশের সঞ্চালক ও বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় নতুন কর্মসূচি ঘোষণা দেন। 

তিনি বলেন, পূর্বঘোষিত আট দফা বাস্তবায়ন ও সনাতন সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ না হলে আগামী পাঁচ অক্টোবর সারা দেশ থেকে সনাতনী মানুষ ঢাকায় এসে রাজপথ অবরোধ করবে। পাঁচ অক্টোবর লংমার্চ করে পুরো ঢাকা শহর অবরোধ করা হবে।

সমাবেশে ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল বলেন, সরকারের উপদেষ্টারা দাবি মানার প্রতিশ্রুতি দিলেও এখনো একটি দাবিও পূরণ করা হয়নি।

আজকের সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে জোর করে শিক্ষকদের পদত্যাগের প্রতিবাদও জানানো হয়। শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। 

সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে- 

  • ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোর বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালের’ মাধ্যমে করা, 
  • সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, 
  • সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন
  • হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা
  • বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা
  • দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন
  • অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন
  • দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি করা।
একাত্তর/এসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে প্রতীকী কফিন মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
দেশে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করাসহ সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় আট দফার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে ৪০ সংগঠনের সংখ্যালঘু ঐক্য মোর্চা।
সারাদেশে হত্যা, হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর