‘রাজনাথের বক্তব্যে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছি’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে যতোটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক হয়েছি।  

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের আশঙ্কা দেখছে না জানিয়ে এই উপদেষ্টা বলেন, উনি (রাজনাথ) এটা তার নিজের দেশের কনজামপশনের জন্য বলেছেন কী না সেটা আমাদের বুঝতে হবে। উনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। আমি কোনো রি-অ্যাকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখবো উনি কেন এ কথা বলেছেন।

এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি এ মুহূর্তে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না। আমরা এখনই কোনো  রিঅ্যাকশন দেখাতে চাই না। তবে অবশ্যই দেখবো কী হচ্ছে, কেন হচ্ছে।

এসময় তৌহিদ হোসেন বলেন, ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো, বাংলাদেশ তার কারণ জানতে চাইবে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত কি না তাও আমরা দেখবো।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোদী জাতিসংঘ যাচ্ছে কিনা তা নিশ্চিত নয়। তার সঙ্গে বৈঠক এখনও নির্ধারিত হয়নি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ বিদ্রোহী সংগঠনের লড়াই তীব্র হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে কৌশলে কক্সবাজারের টেকনাফে বেশ কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। 

দেশে আরও রোহিঙ্গা নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘ চায় আমরা তাদের আশ্রয় দেই। কিন্তু সীমান্তে আর একজন রোহিঙ্গাকে নেওয়া হবে না। 

তিনি বলেন, কিছু রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, সেটি আমরা জানি। যতোদূর সম্ভব আটকানোর চেষ্টা করছি। যাদের আমরা ধরতে পারছি বিজিবি প্রতিদিন পুশব্যাক করছে। কিন্তু একটি বড় এলাকা নিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে তারা ঢুকছে। সবক্ষেত্রে ধরতে পারছি না। সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা চায় রোহিঙ্গাদের আমরা আশ্রয় দেই জানিয়ে তৌহিদ হোসেন বলেন, কিন্তু তাদের কাছে আমরা স্পষ্ট করেছি যে ১২ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের ভূমিকা যতোটুকু হওয়ার দরকার তার থেকে বেশি করেছি। আমাদের পক্ষে আর সম্ভব নয়। যারা আমাদের উপদেশ দিতে আসে, তারা বরং তাদের নিয়ে যাক বলেও জানান তিনি।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর