রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপ পিটিয়ে মারলো কৃষকরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার ধান ক্ষেতে রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। পরে সাপগুলোকে সেখানেই পুঁতে ফেলা হয়েছে।

উপজেলার পাঁকা ইউনিয়নের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে সেগুলো আনতে গিয়ে তারা সাপগুলো দেখতে পান। পরে সবাই মিলে এগুলোকে পিটিয়ে মারেন।

শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের আঁটি তুলতে গিয়ে একটি সাপ দেখতে পান তিনি। এসময় লাঠি দিয়ে এটিকে মারতে গেলে আরও আটটি সাপ বেরিয়ে আসে। রাসেলস ভাইপার সন্দেহে তার সাথের অন্য শ্রমিকরা মিলে তারা এগুলোকে পিটিয়ে মারেন।

অপর শ্রমিক ইসমাইল জানান, পরপর ৯টি সাপ ধানের জমিতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাদের সহায়তা করতে আশপাশ থেকে আরও শ্রমিকরা ছুটে আসেন। এরপর সবাই মিলে সাপগুলোকে পিটিয়ে মারেন।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর কাছে গমেরচর এলাকায় তিনি ৯টি সাপ পিটিয়ে মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা যায়নি। কৃষকদের দাবি, এগুলো রাসেলস ভাইপার।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর