সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন সীমান্ত হত্যার ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এ জন্য এখানে আমি শুধু বলবো, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। আশা করবো, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনাদের (সাংবাদিক) কাছেও অনুরোধ করবো, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আপনারাও আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।

গত সপ্তাহে সীমান্তে এক কিশোরীকে বিএসএফ গুলি করে হত্যার পর আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। কিন্তু রোববার রাতে আরেক কিশোরকে হত্যা করে বিএসএফ।

সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের উদ্বেগ বহুদিনের। এ নিয়ে দ্বিপাক্ষিক নানা বৈঠক-আলোচনা হলেও হত্যাকাণ্ড বন্ধ হয়নি। ২০২৩ সাল পর্যন্ত গত ৯ বছরে সীমান্তে ভারতের বিএসএফ ২৪৫ জন মানুষকে হত্যা করেছে। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

এদিকে গত সাত সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

 

কেএসএইচ
সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই এক অভাবনীয় সাফল্যের মুখ দেখলো নতুন সরকার। গত ৩০ দিনে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সীমান্ত পরিস্থিতির...
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর