সীমান্তে সব হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুশব্যাক চেষ্টা এবং আদ-দ্বীন হাসপাতালের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা ‘বর্ডার কিলিং’ বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। এটাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বাংলাদেশি’ নাম দিয়ে সীমান্তে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যেকোনো রকমের ইললিগ্যাল পুশইন বা পুশব্যাকের বিপক্ষে।

তিনি আরও জানান, যদি বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো কারণেই হোক ভারতে গিয়ে থাকেন, তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের ন্যাশনাল আইডি ভেরিফিকেশন বা জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে। এরপর সঠিক তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হলে, আইনি তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এ ধরনের কোনো বিষয় বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেন্ডিং নেই বলে জানান তিনি।

আসন্ন বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া, যা প্রতিবছর পর্যায়ক্রমে উভয় দেশে অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকেও সীমান্তের সার্বিক ইস্যু, উভয় পক্ষের সমস্যা এবং তা সমাধানের উপায়সহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কিছু মানুষকে আটকে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে অন্য মামলা থাকতে পারে।

এছাড়া আদ-দ্বীন হাসপাতালের সাম্প্রতিক ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি ভুক্তভোগী অভিভাবকদের ময়নাতদন্ত করানোর আহবান জানিয়ে বলেন, পোস্ট মর্টেম না করলে মামলার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হয়। না হলে ভবিষ্যতে আসামিরা আইনের ফায়দা নিতে পারে।

একাত্তর/এসি
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর