ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা।
এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে।
এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।
