২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে দেশের ২৪ জেলায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ২৪ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশব্যাপী একাত্তরের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৪ জন, মেহেরপুরে ৪ জন, মাগুরায় ৩ জন, সাতক্ষীরায় ৮ জন, বাগেরহাটে ২ জন ও নড়াইলে ২ জন মারা গেছেন।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।
এরপর ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ১৭ জন, বগুড়ায় ১১ জন, দিনাজপুরে ৭ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, যশোর ৭ জন এবং চট্টগ্রামে ৯ জন মারা গেছেন।
এছাড়া লক্ষ্মীপুর ১ জন, নেত্রকোণায় ১ জন, ঝিনাইদহে ৫ জন, নোয়াখালীতে ৫ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
একাত্তর/এআর
