ময়মনসিংহে দুই নবজাতকের করোনা শনাক্ত

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০৮:০৮ পিএম

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়েছে ১৪ ও ২৩ দিন বয়সী দুই নবজাতক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান চিকিৎসক নজরুল ইসলাম।

তিনি জানান, এই দুই শিশুই প্রথম নয়। এর আগেও আরো নয় শিশুর করোনা ধরা পড়েছিলো। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এবং সবাই সুস্থ হয়েছে। এর মধ্যে শুধু একজনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে ২১ মৃত্যু

এই চিকিৎসক সর্বশেষ শনাক্ত হওয়া এই দুই শিশুর বিষয়ে বলেন, সকালে জ্বর নিয়ে ময়মনসিংহের তারাকান্দা থেকে লিটন ও রানু দম্পতির ১৪ দিন বয়সী নবজাতককে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজিটিভ ধরা পড়ে।

বাড়িতে নরমাল ডেলিভারিতে ওই নবজাতকের জন্ম হয়। তিন দিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নবজাতকের বাবা ও মাকে করোনা পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে নবজাতক সুস্থ আছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


একাত্তর/আরএ

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর