নির্বাচনী প্রচারে যা বলছেন কমলা ও ট্রাম্প

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

মার্কিন নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে প্রচারণা যুদ্ধও। আমেরিকার রাজ্য থেকে রাজ্য ঘুরে বেড়াতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুই প্রার্থীই গত শুক্রবার দুই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচার অভিযান চালিয়েছেন।

নেভাদা ও পেনসিলভানিয়াকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘ব্যাটেল গ্রাউন্ড’ হিসাবে বিবেচিত করা হয়। ভোট গণনায় তীব্র প্রতিদ্বন্দ্বীতা হলে এসব রাজ্যের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠে। নেভাদায় প্রচার চালাবেন অভিবাসন-বিরোধী নীতি কারণে মুহূর্তে আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকা রিপলিকান পার্টির প্রার্থী ডোনাল ট্রাম্প।

হাইতির অভিবাসীদের ঘিরে ষড়যন্ত্রতত্ত্ব উসকে দেয়া নিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে থাকা ট্রাম্প বলেছেন, ওহাইও থেকে তিনি ব্যাপক হারে অভিবাসী বিদায় করবেন। তিনি দাবি করেন, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন, তাঁরা বিড়াল ধরে খাচ্ছেন। তবে ট্রাম্পের দাবি সত্য নয়।

অন্যদিকে, ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের উদ্দীপনায় চাঙা কমলা হ্যারিস দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় মধ্যপন্থী ভোটারদের লক্ষ্য করে প্রচার চালিয়েছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ার পর ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো ডব্লিউপিভিআই টিভিকে সাক্ষাৎকার দেন কমলা।

কমলা বলেন, আমরা কারও বন্দুক নিয়ে নিচ্ছি না। আমি সংবিধানের দ্বিতীয় সংশোধনী ও যুক্তিসংগত বন্দুক সুরক্ষা আইন সমর্থন করি। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বন্দুকের অধিকার একটি বিতর্কিত বিষয়। ইতিমধ্যে ট্রাম্প তাঁর প্রচারে বলেছেন, কমলা হ্যারিস বন্দুক বাজেয়াপ্ত করতে চান।

৭৮ বছরের ট্রাম্প নেভাদার প্রচারে মূল্যস্ফীতিসহ মার্কিন অর্থনীতির ওপর জোর দিয়েছেন। নির্বাচনের আগে সুখবরও পেয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে করা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। তবে তিনি বাকি আট অভিযোগে মামলা এগিয়ে নেয়ার অনুমতি দিয়েছেন।

নির্বাচনের দিন পর্যন্ত মাত্র সাত সপ্তাহ বাকি। এখন পর্যন্ত জরিপগুলোতে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা। এমনকি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও সুবিধাজনক অবস্থানে আছেন কমলা। তার সে আত্মবিশ্বাস ছড়িয়ে পড়ছে প্রচারণায়। গত শুক্রবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন কমলা।

এ সময় প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি নির্দিষ্ট ফেডারেল চাকরিতে কলেজ ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেয়ার ঘোষণা দেন। সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে সরকারের চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতার বিষয়টি তুলে নেয়া হবে।

কমলা বলেন ডিগ্রি থাকা মানেই ওই ব্যক্তি দক্ষ, এমনটা নয়। নির্বাচনে জিতলে, বেসরকারি খাতগুলোকেও এ রকম পদক্ষেপ নেওয়ার আহবান জানাবেন বলে উল্লেখ করেন কমলা হ্যারিস। প্রচারণাস্থলের অদূরে গাজায় ইসরাইলের যুদ্ধে মার্কিন সহায়তার কারণে বিক্ষোভ দেখান অনেকে।

নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট। তবে নির্বাচনী প্রচারণার সময় এ বিষয়গুলোতে তেমন জোর দিচ্ছেন না কমলা হ্যারিস। বরং নিজের দক্ষতা-অভিজ্ঞতা ও পরিকল্পিত নীতিমালা নিয়ে কথা বলছেন।

শনিবার ওয়াশিংটনে কৃষ্ণাঙ্গদের কংগ্রেশনাল ককাস ফাউন্ডেশনের নৈশভোজে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি মধ্যবিত্তদের জন্য আরও শক্তিশালী অর্থনীতি তৈরিতে কাজ করবেন,  ভোটাধিকার নিশ্চিত করবেন এবং নারীরা যাতে শরীর নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে কাজ করবেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন এক অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা স্প্রিংফিল্ড শহর দিয়ে শুরু করতে যাচ্ছি। শহরটিকে অভিবাসীরা ধ্বংস করে দিয়েছে। প্রায় সপ্তাহজুড়ে স্প্রিংফিল্ডে অভিবাসীরা পোষা প্রাণী ও শিশুদের হত্যা করছে বলে মিথ্যা দাবি করা হচ্ছিল। এ অবস্থায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এমন মন্তব্য করলেন।

স্প্রিংফিল্ড কর্তৃপক্ষ বলেছে, অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে এ মিথ্যা দাবি সম্প্রদায়টির মধ্যে প্রচুর ভয় সৃষ্টি করেছে। এরই মধ্যে স্কুল বন্ধ করতে হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন স্প্রিংফিল্ডে হাইতি অভিবাসীদের নিয়ে সমালোচনার বিষয়টিকে ‘স্রেফ ভুল’ হিসেবে উল্লেখ করে শান্ত থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি শহরটিতে (স্প্রিংফিল্ডে) যাওয়ার কথা বিবেচনা করছেন কিনা। তিনি বলেন, এ মুহূর্তে আমি এটুকু বলতে পারি যে আমরা স্প্রিংফিল্ড থেকে বড় মাত্রায় (অভিবাসীদের) বিতাড়িত করব। আমরা এসব মানুষকে ভেনিজুয়েলায় ফেরত পাঠাব।

বিবিসি জানিয়েছে, ট্রাম্প কেন ভেনিজুয়েলার কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয়। যদিও তার বক্তৃতার মধ্যে তিনি কলোরাডোতে ভেনিজুয়েলা থেকে আগত অভিবাসীদের কথা উল্লেখ করেছেন। বলেছেন, যদি তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন, তাহলে সেখানে অভিবাসীদের তাড়িয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, স্প্রিংফিল্ডের অভিবাসীদের বেশিরভাগই হাইতির নাগরিক। একটি ফেডারেল প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে থাকার আইনি অনুমতি রয়েছে তাদের।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী নীতির কড়া সমালোচনা করেছেন পোপ। দুষলেন, গর্ভপাতের অধিকারের সমর্থনে কমলা হ্যারিসের বিবৃতিকেও। পোপ ফ্রান্সিসের মতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যুযুধান রিপাবলিকান এবং ডোমোক্র্যাট প্রার্থীর কেউই ‘মানবতাবাদী নন’।

খ্রিস্টধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মগুরু ১২ দিনের এশিয়া সফর শেষে ভ্যাটিকানে ফেরার পথে তাঁর বিশেষ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলার সমালোচনা করে বলেন, ওরা দু’জনেই জীবনের বিরোধী।

 

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর