গণটিকাকরণের পরিকল্পনায় পরিবর্তন

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:১৮ এএম

আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী গণটিকা কার্যক্রমে পরিবর্তন আসছে। টিকার স্বল্পতা ও সংরক্ষণ জটিলতাসহ কয়েকটি কারণে এই কার্যক্রম ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও পরিকল্পনায় পরিবর্তন হয়েছে।

আপাতত শুধুমাত্র ৭ আগস্টেই এই কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম।  

তিনি জানান, বৃদ্ধ, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৭ আগষ্ট অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাতদিন বিরতি দিয়ে ক্যাম্পেইন আবার শুরু হবে ১৪ আগস্ট থেকে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: করোনায় আবারো রেকর্ড, ২৬৪ মৃত্যু দেখলো বাংলাদেশ

গণটিকাদান বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনের কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে টিকার স্বল্পতা থাকায় ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাম্পেইন। সেদিনের পর সাতদিন পর্যবেক্ষণ করা হবে। এরপর ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

একাত্তর/জো/এসজে 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
সরকার হাম (মিজেলস) রোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর