‘পরীমনি মদ খান না, বাসায় বোতল শখের বশে'

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৫০ পিএম

২০১৬ সাল থেকে মদের প্রতি আসক্ত হলেও পরীমনি দাবি করেছেন, তিনি কখনো মদ খাননি। এমনকি তিনি তার আইনজীবীকে জানিয়েছেন, তার বাসায় কোনো মদ ছিলো না। অভিনেত্রীর দাবি, তিনি শখের বশে মদের খালি বোতল সংগ্রহ করতেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আজ প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ভয়ংকর মাদক এলএসডি ও আইস সেবন করতেন পরীমনি। তাছাড়া মদে মাত্রাতিরিক্তি আসক্তি তার। নিজ বাসায় একটি মিনিবারও রয়েছে তার।

চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।

জিজ্ঞাসাবাদে পরীমনিও জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই তিনি মদের প্রতি আসক্ত হয়ে গেছেন। এরপর অন্য মাদকও গ্রহণ করতেন। কিন্তু সন্ধ্যায় আদালতে আসার আগে আইনজীবী ভিন্ন কথা বলেন সময়ের আলোচিত এই অভিনেত্রী।

এদিকে, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে তাকে হাজির করা হলে, আদালত এ আদেশ দেন।

পরীমনির সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও একই মামলায় চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে পরীমনি

র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।


একাত্তর/আরএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর