ব্যাংক খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: উপদেষ্টা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, আমরা ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম করেছি, এক্সপোর্ট ও প্রমোশনে আমাদের সহায়তা করবে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যে অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি।

'তারা আমাদের সংস্কারে সহায়তা করবে এবং আমরা সহায়তা পাবো,' যোগ করেন তিনি। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি। বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, ফার্টিলাইজার ইমপোর্ট, খাদ্য, বন্যা-পরর্বতী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সাপোর্ট নিয়েও কথা হয়েছে।

বিভিন্ন বিষয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে সবগুলোর ব্যাপারে তারা খুবই ইতিবাচক বলেও জানান অর্থ উপদেষ্টা। 

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
ব্যাংক খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা বোনাস প্রদানে শর্ত আংশিক শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর