জুনের মধ্যে বড় অঙ্কের ঋণ দেবে বিশ্বব্যাংক 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

আগামী জুন বাংলাদেশকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এই পরিমাণ দুই থেকে তিন বিলিয়ন ডলার হতে পারে। 

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। 

তিনি বলেন, আগামী জুনের মধ্যে দুই থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন কাজ করছে বিশ্বব্যাংক। ভবিষ্যতেও বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম করেছি, এক্সপোর্ট ও প্রমোশনে আমাদের সহায়তা করবে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যে অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি।

'তারা আমাদের সংস্কারে সহায়তা করবে এবং আমরা সহায়তা পাবো,' যোগ করেন তিনি। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি। বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, ফার্টিলাইজার ইমপোর্ট, খাদ্য, বন্যা-পরর্বতী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সাপোর্ট নিয়েও কথা হয়েছে।

বিভিন্ন বিষয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে সবগুলোর ব্যাপারে তারা খুবই ইতিবাচক বলেও জানান অর্থ উপদেষ্টা।

আরবি
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর