করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৫ মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১০:০১ এএম

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। এছাড়া ৮ জন করোনা উপসর্গ নিয়ে ও ২ জন করোনা নেগেটিভ হবার পর শারিরীক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এদিন মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোর ও পাবনার ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

এনিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে মোট ৯৮ জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী সংখ্যা এখন ৪০৩ জন। 

এছাড়া ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫২৯টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

একাত্তর/আরএইচ

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর