ময়মনসিংহে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:১৫ পিএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন করোনায় এবং ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর হিসেবে এটি জেলায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। 

শুক্রবার (০৬ আগস্ট) সকালে হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত ১৬ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোণার ছয়জন,  টাঙ্গাইলের দুজন, জামালপুরের দুজন এবং গাজীপুরের একজন। 

এ ছাড়া এসময় করোনার উপসর্গ নিয়ে মৃত ১৪ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, জামালপুরের দুজন, নেত্রকোনার তিনজন, শেরপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন: করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৫ মৃত্যু

ডা. মহিউদ্দিন আরও জানান, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন। 

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে সদর ও সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৯৩ জন ও ভালুকা উপজেলায় রেকর্ড ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৯ শতাংশ। 

একাত্তর/আরএইচ

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর