নিউগিনি প্রপার্টিজে হামলায় সাবেক মেজর জেনারেল গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজে সংঘটিত নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও লুটপাটের মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় দায়ের হওয়া এই মামলায় বেআইনি সমাবেশ, মারধর, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, ঘরবাড়িতে অবৈধ প্রবেশ, হত্যাচেষ্টা, বিপুল মালামাল চুরি ও ভাঙচুরের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ইসিবি চত্বরের ওই আবাসন প্রকল্পেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও অবস্থিত, যেখানে হামলা ও লুটপাটের খবর সম্প্রতি দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

আবাসন প্রকল্পটিতে অস্ত্র উঁচিয়ে হামলা ও গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করল ক্যান্টনমেন্ট থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনের মূল কারণ উন্মোচন এবং জড়িত বাকি আসামীদের ধরতেও অভিযান অব্যাহত রাখা হয়েছে।

একাত্তর/এআরএস
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো পথে আসা বাসটি অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটে এ দুর্ঘটনা।...
শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা মেট্রোরেলের তিনটি স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবকটি স্টেশনই সচল রয়েছে এবং স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ফলে মিরপুর...
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর ও আশুলিয়ার পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর এলাকা। শনিবার সকাল থেকে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন...
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসি থেকে...
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
দক্ষিণ বাংলাকে দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, পর্যটনকেন্দ্র...
দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পারমাণবিক যুগের পথে বড় মাইলফলক ছুঁয়ে মঙ্গলবার মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর