রাজধানীতে হিরো আলমের ওপর হামলা, ‘অবস্থা আশঙ্কাজনক’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে ফেলে যায়।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে মারধর করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের নেওয়া ও হাসপাতালে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং টি-শার্ট ছিঁড়ে গেছে।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন।

তিনি জানান, এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরো খারাপ কিছু হয়ে যেতে পারে।

এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশারফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছে...
সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর