বনানীতে র‌্যাবের অভিযান বিদেশি মদসহ এক জন গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

রাজধানীর বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে বনানীর বি-১১ টাওয়ারের বেইজমেন্ট-৩ ফ্লোরে (গ্রাউন্ড ফ্লোর) মিট থিওরি ডেন নামের একটি প্রতিষ্ঠানের স্টোর রুমে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল।

গ্রেপ্তার মো. মিজান প্রকাশ মমিন (৩৫) কুষ্টিয়ার পকশা থানার জানিপুরের সিংগুরিয়ার বাসিন্দা।

এসময় অভিযুক্তের কাছ থেকে বিদেশি বিয়ার ক্যান ১ হাজার ১৫৪.৬৪ লিটার, বিদেশি মদ ৩৮৪.৯ লিটার, নগদ ২৬ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান জানান, উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর