ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের: মৎস্য উপদেষ্টা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তের সঙ্গে নিজের মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বলেছেন, ইলিশ রপ্তানি নিয়ে আগের সিদ্ধান্তেই আছেন তিনি। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে উপদেষ্টা। বলেন, রপ্তানির যে অনুমতি হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের না। 

‘ভারতে ইলিশ রপ্তানির সঙ্গে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নাই। আমি এখনও আমার আগের সিদ্ধান্তেই আছি যে, আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রপ্তানি,' যোগ করেন তিনি। 

তবে ভারতে রপ্তানির সিদ্ধান্তের পর বাজারে ইলিশের দাম বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেন, এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনো কারণ নাই।   

ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও কতটুকু যাবে তা এখনো বলা যায় না বলে মন্তব্য করেন ফরিদা। 

বলেন, দেশে ইলিশ উৎপাদন হয়েছে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি। রপ্তানির সিদ্ধান্ত হয়েছে তিন হাজার মেট্রিক টন। কতটুকু যাবে সেটা এখনও বলা যায় না।

এদিকে আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর