কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, অভিযুক্ত কনস্টেবল জাহাঙ্গীর আলমের (৫০) সাথে এ ঘটনায় তাকে সহযোগিতার অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা জজ কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত।

আটক সিএনজি অটোরিকশা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। এসময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

সিরাজুল মোস্তফা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

একাত্তর/আরএ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর