মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়াহ সিংহ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া- ২০২৪ প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বাজিমাত করেছেন ১৯ বছর বয়সী রিয়াহ সিংহ। এবার তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়।

শিরোপা জিতে রিয়াহ বলেন, আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি এবং কৃতজ্ঞ।

এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালে উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বিচারকের আসনে ছিলেন তিনি। ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ী ঊর্বশী রাউতেলা রিয়াহর মাথায় মুকুট পরিয়ে দেন।

মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এ প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া এবং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন ছাভি ভার্জ। সুস্মিতা রায় তৃতীয় রানার আপ রূপফুজানো হুইসো চতুর্থ রানার আপ স্থান অধিকার করেছেন।

বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়াহ।

গুজরাটের মেয়ে রিয়াহ, সে রাজ্যেরই জিএলএস ইউনিভার্সিটির পারফর্মিং আর্টসের স্নাতক। রোববারের ইভেন্টের পর মিস ইউনিভার্স ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে রিয়াহ বিজয়ের বিশেষ মুহূর্তটি শেয়ার করে নেন। পোস্টে ব্যাকগ্রাউন্ড সংগীত হিসেবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের আইকনিক গান ‘মাই ইউনিভার্স’ বেছে নেন তিনি। এই সঙ্গীতের নির্বাচন ছিল অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ রোববারই কোল্ডপ্লের আসন্ন ভারতীয় কনসার্টের টিকিট বিক্রির খবর ইন্টারনেটে হইচই ফেলেছিলো।

কেএসএইচ
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর