জ্যেষ্ঠ সাংবাদিক অঘোর মণ্ডল মারা গেছেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

দেশের ক্রীড়া অঙ্গন ও সংবাদমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ অঘোর মণ্ডল মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান এই জ্যেষ্ঠ সাংবাদিক। 

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মণ্ডল। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নব্বইয়ের দশকে ভোরের কাগজে কাজ শুরু করেন অঘোর। এখন দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্র্রচার মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন অনেক দিন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন অঘোর মণ্ডল।

একাত্তর/এসি
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর