সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, ১৩ জেলে উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার (ফিশিংবোট) ডুবে গেছে। পরে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করেছে অন্য একটি ট্রলারের জেলেরা।

মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে বোট ডুবির এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ফিশিংবোট “এফবি রাজা-১” এর মালিক পিরোজপুর সদরের মো. রাজা শেখ বুধবার দুপুরে ফোনে জানান, তার মালিকানাধীন ফিশিংবোটের জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে ফিশিংবোটটি ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১৩ জন জেলে সাগরে ভাসতে থাকেন।

এসময় “এফবি হাবিবা” নামে একটি ট্রলারের জেলেরা ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করেন। পরে রাত ১২টার দিকে উদ্ধার হওয়া জেলেদের দুবলার আলোরকোলে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। 

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ফিশিংবোট ডুবে যাওয়া এবং জেলে উদ্ধারের কোনো খবর আমার জানা নেই।

আরবিএস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর