ফোনে ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদা দাবি, হোটেল বয় গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী মোহনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুলাই মাসে এক দম্পতি ঢাকায় ঘুরতে এসে শাহ আলীবাগের একটি হোটেলে ওঠেন। সেখানে দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে ধারণ করেন সেই হোটেলের বয় গ্রেপ্তার মোহাম্মদ আলী। এর প্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন মোহন।

টাকা না দিলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়।

মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেই হোটেল বয়ের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার সকালে ময়মনসিংহ মুক্তাগাছার নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা সেই মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।

কেএসএইচ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর