রূপগঞ্জে ছাত্রদলের মিছিলে হামলা, আহত ২০

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ ছাত্রদলকর্মী আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুলতা গাউছিয়া এলাকায় পৌঁছলে ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এসময হামলাকারী কমপক্ষে ২০ জন ছাত্রদলকর্মীকে পিটিয়ে আহত করে। ভাঙচুর ও লুটপাট চালানো হয় দুইটি দোকানে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু জানান, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এসময় কিছু দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরবিএস
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর