‘বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান একমত পোষণ করেছেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত বলেও মনে করে পাকিস্তান।

বুধবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এ সময় দুই দেশের সরকারপ্রধান দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার‌।

বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‌ সার্ককে পুনরুজ্জীবিত করা একটি ভাল উপায় হতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তানের সমর্থন প্রয়োজন।

শেহবাজ শরিফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলিকে আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পৃষ্ঠা খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন।

দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা করেন। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

কেএসএইচ
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর