উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই, ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন: ইসি সচিব

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা অভিযোগগুলোর কোনোটিই নির্বাচন কমিশন (ইসি) ছোট করে দেখছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাওয়া যায়নি এবং ভোটাররা সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব।

সচিব জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে ভোটের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

ভোটের সার্বিক নিরাপত্তা ও নজরদারির চিত্র তুলে ধরে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে। নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি নজরদারির জন্য ড্রোন ব্যবহার করবে। পাশাপাশি পুলিশের কাছে বডিওর্ন ক্যামেরা থাকবে।

ইসি সচিব আরও জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি ছাড়াও বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের অন্য সদস্যদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিজেদের বক্তব্য ও নানা অভিযোগ জানায় ১১ দলীয় ঐক্য। 

ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা ইসিকে বলেছি আপনারা যে কোমর সোজা করে দাঁড়াচ্ছেন, সেটা কাল ঠাকুরগাঁও উপনির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে। কালকের ভোটে অনিয়ম পেলে ইসিকে বলবো তারা আমাদের আই ওয়াশ করেছে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভিজাত পলিটব্যুরোর অন্যতম প্রবীণ সদস্য লিউ ইয়ানদং আর নেই। বুধবার রাজধানী বেইজিংয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।...
স্পেনের মধ্যপ্রদেশ টলেডোতে দুটি উচ্চগতির ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে, পশ্চিমা কয়েকটি গণমাধ্যম ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হতাহতের সংখ্যা আরও বাড়তে...
মাদারীপুর সদর উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের অন্তত পাঁচটি বসতঘরে অগ্নিসংযোগ এবং তিনটি বাড়ির প্রায় ৩০টি ঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক...
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৪ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর