ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী লীগ নেতা জব্বার গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, গত ১৯ জুলাই বিকালে রাজধানীর মিরপুর ১০-এর শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মো. মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হন।

সেখানে উপস্থিত লোকজন আহত মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর আক্রমণের সঙ্গে জড়িত আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা। 

আরবিএস
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর