সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আসামি সাদেক গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযান চলাকালে ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলার অন্যতম আসামি মো. সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘটনাটি দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব এ হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দলের নেতৃত্বে যৌথবাহিনী চকরিয়া থানার ফাঁসিয়াখালিতে অভিযান চালিয়ে মো. সাদেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

এর আগে একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা হলেন- বাবুল প্রকাশ (৪৪), হেলাল উদ্দিন (৩৪), আনোয়ার হাকিম (২৮), আরিফ উল্লাহ (২৫), জিয়াবুল করিম (৪৫) ও হোসেন (৩৯)।

গেলো সোমবার দিবাগত রাত চারটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযান চলাকালে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর