কানপুর টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম

টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে মেঘের আনাগোনা ছিলো বেশি। ছিলো বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া অফিস বলেছিলো, শুক্রবার টেস্টের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। সেটাই হয়েছে।

কানপুরে বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টসও।

দ্বিতীয় দিনের অবস্থা আরো হতাশাজনক। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার একটু আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হওয়া নিয়ে আবারো শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি বাড়ছেই। ক্রিকইনফোর খবর, ভারতীয় দল হোটেলে ফিরে গেছে।

শুক্রবার বৃষ্টির আগে প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই কানপুরে ভারি বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

কেএসএইচ
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর