নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে চলমান আগ্রাসনের জবাবে এবার দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এসে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বিমানবন্দরে অবতরণ করার সময় এ হামলা চালানো হয়। 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বেন গুরিয়নে হামলা চালাতে ফিলিস্তিনি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। খবর পার্সটুডে ও ইয়াহু নিউজের। 

ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, তারা ইসরাইলবিরোধী সামরিক অভিযানের মাত্রা বাড়াতে কোনো দ্বিধা করবে না।

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজা ও লেবাননে দখলদার ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, এদিন ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশের পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতরে সাইরেন বেজে ওঠে। তবে বিমানবন্দরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিধ্বস্ত করা হয় বলে দাবি করেছে ইসরাইল। 

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার একদিনের মাথায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। 

এর আগে শুক্রবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ দুই দফা হামলা চালিয়েছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 

ইরান সমর্থিত ইয়েমেনি বাহিনী বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে এই অঞ্চলে ইসরাইলগামী বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হলে হামলা চলবে। 

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর