ইন্টার্নদের আন্দোলনে শেবাচিম পরিচালকের পদত্যাগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম। 

রোববার ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের মুখে পদত্যাগ করেন তিনি। এর আগে চার দফা দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন শুরু করেন তারা। 

এদিকে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতালের ভেতরে রোগীর স্বজনরা বিক্ষোভ করেন। 

এদিন পরিচালকের পদত্যাগের দাবিতে তার কক্ষের সামনে অবস্থান নেয় ইন্টার্ন চিকিৎসকরা। এরপর পরিচালকের কক্ষে বৈঠকে বসেন বিভাগীয় কমিশনার শওকত আলীসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কিন্তু বিক্ষোভকারীদের শান্ত না হওয়ায় পরিচালক পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এ সময় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার উপস্থিত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামের এক শিশু মারা যায়। মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন।

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে শনিবার রাতে মামলা করেন। সেই সঙ্গে শনিবার দুপুর কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, তাদের দাবি ছিলো অপরাধীদের আজকের মধ্যে গ্রেপ্তার, হাসপাতালে ২৪ ঘণ্টা নিরাপত্তায় আনসার সদস্যদের সংখ্যা তিন গুণ বৃদ্ধি করা এবং কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য রাখা। 

এছাড়া শয্যার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ করা এবং একজন রোগীর সঙ্গে একজন স্বজন রাখা ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি তাদের। 

আরবি
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর