যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি রাজা গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

যৌথ বাহিনী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। 

রোববার ভোর পাঁচটা সকাল আটটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলে যৌথ বাহিনীর অভিযান। 

অভিযানে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম। 

তিনি বলেন, অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিন জন মহিলা মাদক ব্যবসায়ী ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

গত পাঁচ আগস্ট থানা ও পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরবি
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর